Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ২৯ জুন ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের ঘোষণা

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের ঘোষণা
ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে মাত্র ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ কর্মসংস্থানের বড় অংশ তথ্যপ্রযুক্তি খাতে হবে, যেখানে ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের জন্য চাকরির সুযোগ তৈরি করা হবে।

শনিবার (২৮ জুন)সকালে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত ‘সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা’ শীর্ষক বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ব্যবসা-বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্টমুক্ত করতে হবে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে প্রথমদিন থেকেই ব্যবসার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে। সে সঙ্গে কৃষিপণ্য বিদেশে রপ্তানির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা একসময় ছিলো, গত ১৭ বছরে তা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আগের ধারার রাজনীতি আর চলবে না, কারণ দেশের মানুষের মন-মানসিকতায় পরিবর্তন এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসদ আজিম ও কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক। সিলেট বিভাগের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা