Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ২ জুলাই ২০২৫

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন

রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন
ছবি: সংগৃহীত

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র পথসভা থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, আখতার হোসেনের হাত ধরেই উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা।

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তার প্রতি জনসমর্থনের আহ্বান জানান।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামান্থা শারমিন, তাসনিম জারা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারজিস আলম।

এর আগে সকালে এনসিপির জুলাই পদযাত্রা শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে পীরগঞ্জ থেকে শুরু হয় এবং পরে পদযাত্রাটি কাউনিয়ায় এসে পথসভায় মিলিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা