Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৫, ১১ জুলাই ২০২৫

বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন নয়: নাহিদ

বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন নয়: নাহিদ
ছবি: সংগৃহীত

জুলাই সনদের ঘোষণা, রাজনৈতিক খুনিদের বিচার এবং কাঠামোগত সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১০ জুলাই) নড়াইলের পুরনো টার্মিনাল মুক্তমঞ্চে এনসিপির জুলাই পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। আগে খুনিদের বিচার ও রাজনৈতিক সংস্কার করতে হবে, এরপর নির্বাচন নিয়ে আলোচনা হবে। এর ব্যতিক্রম হলে গণ-আন্দোলন আরও বেগবান হবে।”

তিনি আরও জানান, “অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আমরা আগামী ৫ আগস্টের মধ্যে এই সনদের বাস্তবায়ন চাই। এ লক্ষ্যে ৩ আগস্ট ঢাকায় এক বৃহৎ সমাবেশের আয়োজন করা হয়েছে।”

এর আগে, মাগুরা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতারা বিভিন্ন পথ অতিক্রম করে বিকেল ৫টার দিকে নড়াইলে এসে পৌঁছান। পদযাত্রাটি মাগুরা শহর প্রদক্ষিণ শেষে নড়াইলে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইলের সমাবেশে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, তাসনীম জারা প্রমুখ। পথসভা শেষে নেতৃবৃন্দ যশোরের উদ্দেশে যাত্রা করেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ