Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩২, ২২ জুলাই ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনায় এনসিপির পদযাত্রা স্থগিত

বিমান বিধ্বস্তের ঘটনায় এনসিপির পদযাত্রা স্থগিত
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু খাগড়াছড়ি থেকে পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে ফেনীর পরিবর্তে রাজধানীর দিকে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা, যাতে তারা আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেন।

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি যে জেলায় জেলায় পদযাত্রা শুরু করেছিল, তার অংশ হিসেবেই মঙ্গলবার নোয়াখালী ও লক্ষ্মীপুরে কর্মসূচি ছিল। মাইলস্টোন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তা আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত কর্মসূচির নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব (জোবায়ের)।

এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন (সিফাত) বলেন, উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনাটি একটি জাতীয় মানবিক বিপর্যয়। এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং বহু শিক্ষক–শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এনসিপির রেসকিউ ও মেডিকেল টিম ঘটনাস্থলে কাজ করছে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম (সৈকত) জানান, ফেনীর শহীদ মিনার চত্বরে মঞ্চে উপস্থিত নেতা–কর্মীরা নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত