Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২৪ আগস্ট ২০২৫

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর, বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর, বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ঢাকায় পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামি ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতারা। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

বিএনপির বৈঠকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তবে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি।

জামায়াতের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের অমীমাংসিত ইস্যু সমাধান, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং সার্ক পুনরুজ্জীবনের মতো বিষয় উঠে এসেছে। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর সম্পর্ক জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

এনসিপির হয়ে বৈঠকে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, আলোচনায় শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সম্পর্ক উন্নয়নে ‘বড় ভাই সুলভ’ মানসিকতা পরিহারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, দক্ষিণ এশিয়ায় পানিসংকট ও সম্ভাব্য সংঘাতের ঝুঁকি নিয়ে গুরুত্বসহ আলোচনা হয়েছে। এ ছাড়া ওষুধ খাত, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়েও কথা হয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। দীর্ঘ ১৩ বছর পর এটাই কোনও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরকারি সফর।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা