Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ৩০ আগস্ট ২০২৫

নুরের ওপর হামলায় এনসিপির বিক্ষোভ, ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা

নুরের ওপর হামলায় এনসিপির বিক্ষোভ, ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজধানীতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও তার দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে বাংলামোটর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা নুরুল হক নুরকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে তার ওপর হামলার তীব্র নিন্দা জানান।

বিক্ষোভকারীরা স্লোগানে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, জাতীয় পার্টির মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। ভারতীয় মদদে জাতীয় পার্টিকে সামনে রেখে দেশে পুনরায় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, 

শুরুটা হয়েছিলো আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যা আমি ১১ মার্চ প্রকাশ করেছিলাম। সে প্ল্যান ভেস্তে গেলেও তারা থামেনি। এবার জাতীয় পার্টিকে বেছে নেয়া হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। এ খেলায় প্রথম রক্ত দিলেন নুর ভাই। আমরা যদি এখন চুপ থাকি, তাহলে বাংলাদেশ আবারও রক্তাক্ত হবে।

তিনি আরও বলেন, ‘নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেবো না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা সফল হতে দেবো না।

এ সময় বিক্ষোভকারীরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানায় এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা