Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজপথের পর্ব শেষ, এখন জনগণের হাতে মালিকানা ফেরানোর সময়: আমীর খসরু

রাজপথের পর্ব শেষ, এখন জনগণের হাতে মালিকানা ফেরানোর সময়: আমীর খসরু
ছবি: সংগৃহীত

রাজপথের আন্দোলন শেষ হয়েছে, এখন জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা থাকতেই পারে। তবে এর একমাত্র সঠিক পথ হলো নির্বাচনে অংশগ্রহণ করা। তিনি বলেন, জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই পরিবর্তন আনা সম্ভব। এর বাইরে কিছু করতে গেলে তা গণতন্ত্রের জন্য বাধা হয়ে দাঁড়াবে।

তিনি আরও জানান, জনসমর্থন ছাড়া কোনো উদ্যোগ নিলে তা গণতন্ত্রকে ব্যাহত করবে এবং নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি হলে সংবিধান অসম্মানিত হবে।

বিএনপির এই নেতা বলেন, আমরা রাজপথের পর্ব শেষ করেছি। এখন জনগণের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। প্রতিটি দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়ে আমীর খসরু বলেন, এ জন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ প্রয়োজন। সরকারকে যার যেখানে প্রয়োজন, সেখানেই বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে যেসব দেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে গেছে, তারা সফল হয়েছে। আর যারা বিভক্তি ও বিলম্ব করেছে, তাদের অনেক দেশে গৃহযুদ্ধ চলছে এবং অর্থনীতি ভেঙে পড়েছে। বাংলাদেশকে সে পথে ঠেলে দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান