Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কর্মসূচি প্রকাশ করেন।

তিনি জানান, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সরকার যদি পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দেয়, তবে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনে নামবে জামায়াত।

ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,
২. জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু,
৩. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৪. বর্তমান সরকারের ‘জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার’,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে জামায়াতসহ কয়েকটি ইসলামী দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তবে বিএনপি এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত