Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ১ অক্টোবর ২০২৫

দুর্গাপূজার সময়ে পাহাড়ে অস্থিতিশীলতা পরিকল্পিত: রিজভী

দুর্গাপূজার সময়ে পাহাড়ে অস্থিতিশীলতা পরিকল্পিত: রিজভী
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলাকালে পাহাড়ে অস্থিতিশীলতার পেছনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখতে চায়নি, তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময়ে পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, এত দিন রাজনৈতিক স্বার্থে দুর্গাপূজার উৎসবকে বিভাজনের দিকে ঠেলতে চেষ্টা করা হয়েছে। এখনও সম্প্রীতি ভাঙার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, দুর্গাপূজা বন্ধ করতে পাশের দেশ থেকেও ষড়যন্ত্র করা হচ্ছে। শেখ হাসিনা পারিবারিক রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং দেশের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, কিছু দেশ চায়, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখা হোক।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা সতর্ক আছেন, যাতে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়। পূজাকে সুষ্ঠুভাবে উদযাপন করার লক্ষ্যে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সবাই এক হয়ে শপথ নিয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ