Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ১১ জানুয়ারি ২০২৫

কর্মী সম্মেলনে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

বিএনপির সঙ্গে জামায়াতের সু-সম্পর্ক রয়েছে

বিএনপির সঙ্গে জামায়াতের সু-সম্পর্ক রয়েছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরণের দূরত্ব নেই বরং সু-সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

শনিবার (১১ জানুয়ারি) সকালে শাহরাস্তির ঐতিহ্যবাহী কালিবাড়ি মাঠে ও বিকেলে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ উপজেলার পৃথক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সকল দলেই ইতিবাচক হবেন এটা আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছেন এবং জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, আমি মনে করি উনারা এটি সঠিক কথা বলেছেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, এখন যারা রাজনীতি করছে অর্থাৎ ইসলামীসহ অন্যান্য দল তাদের সকলের সঙ্গে আমরা সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। যোগাযোগ রক্ষা করছি এবং এ ধারাকে এগিয়ে নিয়ে যাব।

পিআর পদ্ধতিতে নির্বাচন বৈষম্য দূর করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি হচ্ছে আমরা এখন যে পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করছি তার চাইতে তুলনামূলক ভালো হিসেবে আমরা মনে করি। বিশ্বের প্রায় ৬২ এর অধিক দেশে এ পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এ পদ্ধতি আমরা সফল হিসেবে দেখেছি। এ পদ্ধতির নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি মানুষের মতকে তুলে ধরার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি ৫০ হাজার ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তির কাছে ৪৯ হাজার ভোটার পাওয়া ব্যক্তির মূল্য থাকে না। কারণ ওই ফলাফল তখন শূন্য হয়ে যায়। পিআর পদ্ধতিতে সারাদেশে যে ভোট পায় সে ভোটের হার নির্ধারণ করে প্রতিনিধিত্ব আসে।

ডা. তাহের বলেন, পিআর পদ্ধতিতে যে দলের ভোটের হার বেশি থাকবে, তাদের প্রতিনিধিত্ব বেশি আসবে। একই সঙ্গে আরেক প্রশ্ন আসছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ইস্যু। সেটাও সকলে ঐকমত্য হলে বিবেচনায় আনা যেতে পারে।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, ইতিহাস কোনও জালেমকে ক্ষমা করে না, ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা তার পদত্যাগ চেয়েছি, আর আল্লাহ দেশ ত্যাগ করিয়েছেন।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী