Sobar Desh | সবার দেশ রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৭, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২৮, ২১ জানুয়ারি ২০২৬

গণভোট নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলবে জনগণ: আখতার 

গণভোট নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলবে জনগণ: আখতার 
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, গণভোটকে ‘না’ বলার নামে জাতীয় পার্টি আবারও তাদের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী চরিত্র জাতির সামনে উন্মোচন করেছে। জনগণ গণভোটের বিপক্ষে অবস্থানকে গুরুত্ব দেবে না; বরং দেশের মানুষ গণভোট নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের দোসর হিসেবে স্বৈরাচারী শাসনের অংশীদার ছিলো। তারা কখনোই চায় না দেশ বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে উত্তরণ ঘটাক। জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা রয়েছে, জাতীয় পার্টি তার সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, অতীতে গৃহপালিত বিরোধী দল হিসেবে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছিলো, আজও সে একই মানসিকতা থেকেই তারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এটি কোনোভাবেই গণতান্ত্রিক অবস্থান নয়; বরং পুরনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার একটি মরিয়া অপচেষ্টা।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এ শীর্ষ নেতা। তিনি বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে গুরুতর শঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ডগুলো পরিস্থিতির ক্রমাবনতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

আখতার হোসেন বলেন, যারা ফ্যাসিবাদের দোসর ছিলো এবং গণহত্যার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হতো।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গেও শঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, এখনও ভয়ভীতি, পেশিশক্তি ও অর্থের প্রভাব বিস্তারের আশঙ্কা রয়ে গেছে। যেকোনো পরিস্থিতি সাহস ও দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক ‘শাপলা কলি’ গ্রহণ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ