Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ৯ ডিসেম্বর ২০২৫

ডিসেম্বরজুড়ে প্রচারণার ঘোষণা

নির্বাচনের দিনেই গণভোটে সম্মতি জামায়াতসহ আট দলের

নির্বাচনের দিনেই গণভোটে সম্মতি জামায়াতসহ আট দলের
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াতসহ ইসলামী সমমনা আট দল। সোমবার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে শরিক দল খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের জানান, বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় আট দল একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে আট দলের সংশ্লিষ্ট সংগঠনগুলো ডিসেম্বরজুড়ে পৃথকভাবে ও সমন্বিতভাবে প্রচারণা চালাবে।

তবে তিনি স্পষ্ট করেন, গণভোট ও নির্বাচনের দিন এক করার সিদ্ধান্ত মেনে নিলেও তাদের পাঁচ দফা দাবির বাকি অংশ—বিশেষ করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ‘ফ্যাসিস্ট অপরাধীদের’ বিচার এবং ‘ফ্যাসিবাদের সহযোগী’ রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল থাকবে।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা মিটিংয়ে অংশ নেন।

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে ইসলামী সমমনা এ জোট ইতোমধ্যে দেশের আট বিভাগে সমাবেশ ও জনমত গঠনের কর্মসূচি সম্পন্ন করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান