Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২, ১১ ডিসেম্বর ২০২৫

সমান সুযোগ তৈরির আহ্বান দলটির

তফসিলকে স্বাগত, গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিতে মাঠে নামবে জামায়াত

তফসিলকে স্বাগত, গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিতে মাঠে নামবে জামায়াত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের অনিশ্চয়তা কাটিয়ে তফসিল ঘোষণা জনগণকে আশ্বস্ত করেছে বলে মন্তব্য করেছে দলটি। একইসঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ দলীয় জোটের অংশ হিসেবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসি এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করার পরপরই দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা সংশয় থাকলেও তফসিল ঘোষণার মাধ্যমে সে অনিশ্চয়তা দূর হয়েছে। এখন নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হচ্ছে সমান সুযোগ নিশ্চিত করা। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া অর্থবহ নির্বাচন সম্ভব নয়।

অতীতের অভিজ্ঞতার সমালোচনা করে তিনি আরও বলেন, অনেক সময় আশ্বাস দেয়া হলেও নির্বাচন সুষ্ঠু হয়নি। আশা করি এবার সে ভুলের পুনরাবৃত্তি হবে না। নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জামায়াত জানায়, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জনগণকে উৎসাহিত করতে দলটি ৮ দলীয় জোটের অংশ হিসেবে দেশব্যাপী কর্মসূচি অব্যাহত রাখবে। তাদের দাবি, গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করবে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত সারা দেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ