Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ২২ জানুয়ারি ২০২৬

বিপুল ভোটে জিতে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম

বিপুল ভোটে জিতে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

১০ দলীয় জোট বিপুল ভোটে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জোটের পক্ষ থেকে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, তাদের নির্বাচনী যাত্রার দুটি প্রধান বার্তা রয়েছে। প্রথমত, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, শহীদ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করাই এ নির্বাচনের অন্যতম প্রধান এজেন্ডা।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী যাত্রা শুরু করলাম। সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি—আপনারা ১০ দলীয় জোটকে বিজয়ী করুন।

তিনি দাবি করেন, ১০ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে,—বলেন নাহিদ ইসলাম।

জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ও সংস্কারের ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বলেন, দেশের চলমান সংস্কারের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে ১০ দলীয় জোটের কোনও বিকল্প নেই। জনগণের সমর্থনই এ জোটের প্রধান শক্তি বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘গণভোটে হ্যাঁ বলি, জিতবে এবার শাপলা কলি’—এমন স্লোগান দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা