Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৫, ২২ ডিসেম্বর ২০২৪

জাতীয় পার্টির নতুন কর্মসূচি ঘোষণা 

জাতীয় পার্টির নতুন কর্মসূচি ঘোষণা 
ফাইল ছবি

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি রাজধানীতে শোভাযাত্রা ও আলোচনাসভা করার কথা জানিয়ে জাতীয় পার্টির (জাপা)। এ ছাড়া সব মহানগর, জেলা, উপজেলাসহ সব পর্যায়ের কমিটি অনুরূপ আলোচনাসভা ও শোভাযাত্রা করবে দলটি।

রবিবার (২২ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এক প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ব্যাপক জনসমাগমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে।

এ ছাড়া নতুন বছরের শুরুতে দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হবে।

সারা দেশে কেন্দ্রীয় নেতৃত্বের সফর উপলক্ষে সমাবেশ এবং মেয়াদোত্তীর্ণ কমিটি আরো গতিশীল করতে দ্রুততার সাথে সম্মেলন অনুষ্ঠান করবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় অংশ নেন কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, শেরীফা কাদের, মাশরুর মওলাসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা