Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মেনে নিয়েছেন সংসদ নির্বাচনের ফলাফল 

দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা জামায়াত আমিরের

দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে জামায়াতে ইসলামীর আমির লেখেন, গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন। সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন—তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে।

নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত। এটা কোনো ধাক্কা নয়, এটি একটি ভিত্তি—উল্লেখ করেন তিনি।

রাজনীতির গতিপথ পরিবর্তনশীল—এ কথা স্মরণ করিয়ে তিনি উদাহরণ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর। তার ভাষায়, ২০০৮ সালে বিএনপি ৩০ আসনে নেমে এলেও দীর্ঘ ১৮ বছরের পথ পেরিয়ে ২০২৬ সালে সরকার গঠনের পথে রয়েছে দলটি। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।

নেতৃত্বের প্রকৃত পরীক্ষা শুধু নির্বাচনি প্রচারণায় নয়, বরং জনগণের রায়কে কীভাবে গ্রহণ করা হয় তার ওপর নির্ভর করে—এমন মন্তব্য করে তিনি জানান, জামায়াত একটি নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে। সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল