Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সংস্কারের শপথ না নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: নাহিদ 

সংস্কারের শপথ না নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: নাহিদ 
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল হিসেবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের ‘হ্যাঁ’ সূচক গণরায়কে অগ্রাহ্য করেছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের টানেলে শপথ-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার গঠনের প্রথম দিনেই প্রতিশ্রুতি ভঙ্গ করায় দেশ ও জাতির প্রত্যাশা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। জুলাই জাতীয় সনদের আদেশ অনুযায়ী গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ একই অনুষ্ঠানে হওয়ার কথা ছিলো। কিন্তু তা না মানায় আইনি ও সাংবিধানিক জটিলতা সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ওই সনদে বিএনপির স্বাক্ষর রয়েছে এবং সে আদেশের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন গণভোটের বৈধতা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দেয়া গ্রহণযোগ্য নয়। তিনি দ্রুত সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান।

এদিকে জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. খলিলুর রহমান-এর মন্ত্রিসভায় যোগদানকে অনৈতিক বলে মন্তব্য করেন। একই সুরে নাহিদ ইসলাম বলেন, এতে আগের সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা