Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৪১৫ কোটি টাকা

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৪১৫ কোটি টাকা
ফাইল ছবি

দেশের প্রধান শেয়ার মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ ফেব্রুয়ারি) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কিছুটা বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০২ দশমিক ৬৯ পয়েন্ট পতনে অবস্থান করছে ৫ হাজার ১৯৮ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪১৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪০১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৯৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৫ টি কোম্পানির বাজারদর।

সবার দেশ/এমকেজে
 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ