Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৮, ২৮ অক্টোবর ২০২৫

টিক সাইজ নামছে ০.০১ টাকায়

এক টাকার নিচে শেয়ার লেনদেনে নতুন নিয়ম

এক টাকার নিচে শেয়ার লেনদেনে নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

শেয়ারমার্কেটে এক টাকার নিচে লেনদেন হওয়া শেয়ারের জন্য নতুন টিক সাইজ নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এখন থেকে এসব শেয়ারের সর্বনিম্ন মূল্য পরিবর্তনের ধাপ বা ‘টিক সাইজ’ হবে ০.০১ টাকা। আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন এ নিয়ম কার্যকর হচ্ছে বলে ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে।

বর্তমানে সব ধরনের ইক্যুইটি সিকিউরিটিজের টিক সাইজ ০.১০ টাকা নির্ধারিত রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকটি কোম্পানির শেয়ারদর ১ টাকার নিচে নেমে আসায় বাজারে অস্বাভাবিক অচলাবস্থা তৈরি হয়। লেনদেন স্বাভাবিক রাখতে এবং বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসই এ নতুন সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (PLFSL) ও ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর শেয়ারের দাম নেমে গেছে ৯০ পয়সায়। কিন্তু বর্তমান টিক সাইজ ১০ পয়সা থাকায় এসব শেয়ারের দর ৯ পয়সা বাড়া বা কমা সম্ভব হচ্ছিলো না।

উদাহরণস্বরূপ, ৯০ পয়সা দামের শেয়ারে সার্কিট ব্রেকার অনুযায়ী দৈনিক দর পরিবর্তনের সীমা ১০ শতাংশ, অর্থাৎ ৯ পয়সা। কিন্তু টিক সাইজ যেহেতু ১০ পয়সা, তাই ৯ পয়সা পরিবর্তন করা সম্ভব হচ্ছিলো না। ফলে দর স্থবির হয়ে পড়ে এবং ক্রয়-বিক্রয় কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

এ অচলাবস্থা কাটাতেই ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেটেড ট্রেডিং রেগুলেশনস, ১৯৯৯’-এর ১৮ নম্বর প্রবিধানের অধীনে নতুন টিক সাইজ নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়মে বিনিয়োগকারীরা এখন ৮৭, ৮৮ বা ৮৯ পয়সার মতো সূক্ষ্ম দামে অর্ডার দিতে পারবেন। এতে এক টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারদর আবারও বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং লেনদেন বাড়বে বলে আশা করছে বাজারসংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখবে। কারণ এটি বাজারে তারল্য বৃদ্ধি ও স্থবির শেয়ারগুলোর লেনদেন পুনরুজ্জীবিত করতে সহায়ক হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ