Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ৩০ এপ্রিল ২০২৫

৫ মার্চের বিশৃঙ্খলার জের

বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিএসইসির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় এবং বুধবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়। 

বরখাস্ত কর্মকর্তারা বুধবার সকালে কার্যালয়ে এসে এ সিদ্ধান্ত জানতে পারেন এবং তাদের চিঠি দেয়া হয়।

বিএসইসি সূত্র জানায়, গত ৫ মার্চ সংস্থায় সংঘটিত বিশৃঙ্খলার ঘটনায় এ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, আল ইসলাম, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন, আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী, ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, পরিচালক আবুল হাসান, ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক নান্নু ভূঁইয়া, সরকারি পরিচালক আমিনুর রহমান খান, তরিকুল ইসলাম ও সমির ঘোষ।

ঘটনার সূত্রপাত ৫ মার্চ, যখন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে চেয়ারম্যান ও তিন কমিশনারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন। দাবি পূরণ না হওয়ায় ৬ মার্চ কর্মবিরতি পালন করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়, যার মধ্যে ১৪ জন বরখাস্ত তালিকায় রয়েছেন। মামলার বাদী বিএসইসির চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
প্রতিশোধ নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
মায়ের নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনে বিএনপির এমপির উদ্যোগ
পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ বন্ধ
ঢাকার বাসস্ট্যান্ড থাকছে আগের জায়গায়
মাগুরায় বৃষ্টিভেজা উল্লাসে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই রাখতো না ইরান: ট্রাম্প
ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে মামার আত্মহত্যা
ভোজিনিয়ার দেয়ালে আটকে গেলো স্পেন
ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা
দেশ-বিদেশে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের প্রস্তুতি
তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবার খুলবে হরমুজ: ট্রাম্প
সরকারের তোষামোদি নয়, সত্য তুলে ধরুন: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী
কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি
‘মিরাক্যালি’ ছেলেদের নামের সঙ্গে মিলেছে ইউনিয়নের নাম: শাহে আলম