Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৬, ৯ জানুয়ারি ২০২৫

যেসব কাজ করবে না ছাত্রশিবির

যেসব কাজ করবে না ছাত্রশিবির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বছরের শুরুতেই প্রতিজ্ঞাবদ্ধ হলো সংগঠনটি। প্রতিজ্ঞা অনুযায়ী নতুন বছরে কারো সঙ্গে খারাপ আচরণ করবে না এবং অন্যের ক্ষতি হয়-এমন কাজকর্মও করবে না বালাদেশ জামায়াতে ইসলামীর এ অঙ্গ সংগঠনটি।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানায় সংগঠনটি।

ওই পোস্টে বলা হয়, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন। (বুখারি, মুসলিম, তিরমিজি)।’

‘অন্যত্র তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত। -সুনানে তিরমিজি: ১৯৪১।’

এতে আরো বলা হয়, ‘আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন-অফলাইনে কারো সঙ্গে খারাপ আচরণ করব না; অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনি হয়েছেন তো?’

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ