Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ৬ আগস্ট ২০২৬

বের হয়ে গেলেন লাইভ থেকে —ভারতীয় গণমাধ্যমের দাবি

হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক

হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
ছবি: সংগৃহীত

ভারতীয় একটি গণমাধ্যমে সম্প্রচারিত শেখ হাসিনার বক্তব্য চলাকালে লাইভ সম্প্রচার থেকে প্রায় ৪৪ হাজার দর্শক বেরিয়ে যাওয়ার দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’ তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দাবি করেছে। সংবাদটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার পর প্রথম ১০ মিনিটের মধ্যেই প্রায় ৪৪ হাজার দর্শক লাইভ সম্প্রচার ত্যাগ করেন। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে খুনি হাসিনা দেশ ত্যাগ করেন। প্রায় দুই বছর পর ভারতীয় একটি গণমাধ্যমে তিনি সরাসরি বক্তব্য দেয়ার সুযোগ পান।

এদিকে, পলাতক হাসিনাকে ভারতীয় মাটিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সরকার এ ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী