Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১৩ আগস্ট ২০২৬

আপডেট: ০০:২৩, ১৩ আগস্ট ২০২৬

বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী

বিএনপি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী
ফাইল ছবি

বিএনপি এখন জনগণের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি বলেছেন, এ কাঁটা গভীরভাবে বিঁধে যাওয়ার আগেই তা সরিয়ে ফেলতে হবে। অন্যথায় এর ক্ষত দীর্ঘমেয়াদে পুরো জাতিকে বয়ে বেড়াতে হবে।

বুধবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দিন  পাটওয়ারী।

পাটওয়ারী বলেন, অনেকে বলছেন বিএনপিকে মাত্র পাঁচ মাস সময় দেয়া হয়েছে, তাই তাদের আরও সময় ও সুযোগ দেয়া উচিত। তবে তিনি এ মতের সঙ্গে একমত নন। তার দাবি, গণ-অভ্যুত্থানের পর থেকেই বিএনপির কর্মকাণ্ড ও রাজনৈতিক চরিত্র সম্পর্কে যথেষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি বলেন, 

অনেকেই বলছেন, মাত্র পাঁচ মাস হয়েছে, তাদের আরও সময় ও সুযোগ দেয়া উচিত। আমি মোটেই একমত নই। কারণ গণ-অভ্যুত্থানের পর থেকেই তাদের কর্মকাণ্ড ও রাজনৈতিক চরিত্র সম্পর্কে যথেষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এ নেতা বলেন, আওয়ামী লীগ ও ভারতনির্ভরতার পুরোনো রাজনীতির পুনরাবৃত্তি দেশের সার্বভৌমত্বের প্রশ্নে গভীর উদ্বেগ তৈরি করছে। তার অভিযোগ, বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও মানুষের মধ্যে অসন্তোষ ও প্রশ্ন বাড়ছে।

পাটওয়ারী তার পোস্টে সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সমালোচনা করে বলেন, শিক্ষামন্ত্রী ব্যর্থ, অর্থমন্ত্রী ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ। জ্বালানি মন্ত্রণালয়ে দ্বিগুণ ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, মন্ত্রণালয়টি ‘এস আলমের হিসাব-নিকাশে’ ব্যস্ত।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, এরই মধ্যে দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’-এর আশঙ্কা, পাহাড়ে অস্থিরতা এবং সম্ভাব্য খাদ্যসংকটের মতো বিষয় সামনে আসছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির বর্তমান রাজনৈতিক কাঠামো নিয়েও কড়া মন্তব্য করেন পাটওয়ারী। তিনি বলেন, এ বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়, খালেদা জিয়ার বিএনপিও নয়। তার দাবি, বিএনপি ক্রমেই একটি ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর রাজনৈতিক কাঠামোতে’ পরিণত হচ্ছে—এমন অভিযোগ ও আশঙ্কা এখন জনমনে গভীরভাবে জায়গা করে নিচ্ছে।

পাটওয়ারী আরও বলেন, কোনো ক্ষত ছোট থাকতেই তার চিকিৎসা করা জরুরি। ক্ষত গভীর হয়ে গেলে এর বোঝা শুধু একটি রাজনৈতিক দলকে নয়, পুরো জাতিকেই দীর্ঘদিন বহন করতে হয়।

নিজের বক্তব্যের শেষ দিকে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করে এনসিপির এ নেতা বলেন, বাংলাদেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে এবং জনগণের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে সময় থাকতে এ ‘রাজনৈতিক গলার কাঁটা’ সরানো জরুরি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ