Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ২০ জানুয়ারি ২০২৫

মাশরাফির মৃত্যুর গুজব ফেসবুকে

মাশরাফির মৃত্যুর গুজব ফেসবুকে
ছবি: সংগৃহীত

সম্প্রতি ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা মারা গেছেন শীর্ষক একটি দাবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফি বিন মোর্ত্তজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে আর জনসমক্ষে দেখা যায়নি দলটির সাবেক সংসদ সদস্য মাশরাফিকে। তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকারসের হয়ে মাঠে নামার কথা ছিলো তার। কিন্তু ফিটনেসের অভাবে এখনো তা সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকারস কোচ মাহমুদ ইমন।

সুতরাং, মাশরাফি বিন মোর্ত্তজা মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ