Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপি নেতাকে হত্যার হুমকি, হোয়াটসঅ্যাপে বার্তা

এনসিপি নেতাকে হত্যার হুমকি, হোয়াটসঅ্যাপে বার্তা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তার মাধ্যমে এ হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন তিনি নিজেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন জয়নাল আবেদীন শিশির।

পোস্টে তিনি জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় লেখা ছিলো—

তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে। এ পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে—মনে রাখিস।

হুমকি দেয়া ব্যক্তি নিজেকে ‘হোসাইন জাহিদ’ নামে পরিচয় দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জয়নাল আবেদীন শিশির লেখেন, একই নম্বর থেকে তাকে অনলাইন ও অফলাইনে বারবার হত্যার হুমকি দেয়া হচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে?

একই পোস্টে তিনি আরও লেখেন, জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়াকে তিনি জীবনের সর্বোচ্চ স্বার্থকতা মনে করেন। তার ভাষায়, ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামবো না—ইনশাআল্লাহ্।

এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ