Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ২০ মার্চ ২০২৬

পিএসএলের জন্য বিসিবির এনওসি পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

পিএসএলের জন্য বিসিবির এনওসি পেলেন মোস্তাফিজ-শরিফুলরা
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে খেলতে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শেষ মুহূর্তে দল পাওয়া তানজিদ তামিম এ তালিকা থেকে বাদ পড়েছেন।

আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ-এ অংশ নিতে এনওসি পেয়েছেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন ও শরিফুল ইসলাম। তারা ১২ এপ্রিল পর্যন্ত লিগে খেলতে পারবেন।

দলবদলের হিসেবে, মোস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্স-এ যোগ দিয়েছেন। একই দলে আছেন পারভেজ হোসেন ইমনও। রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজ-এর হয়ে। আর নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমি দলে যোগ দিচ্ছেন শরিফুল ইসলাম।

বর্তমানে আন্তর্জাতিক সূচিতে বিরতি থাকায় ক্রিকেটাররা ঈদের ছুটিতে রয়েছেন। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসার কথা থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই তাদের দেশে ফিরতে হবে।

বিসিবি সূত্র জানিয়েছে, জাতীয় দলের ভবিষ্যৎ সিরিজ বিবেচনায় রেখে সীমিত সময়ের জন্য এ অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

সবার দেশ/এফ এস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা