Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ১৮ এপ্রিল ২০২৬

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য

‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’

‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নতুন ‘ক্যাপ্টেনস কার্ড’ উদ্যোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। সাবেক জাতীয় দলের পেসার তাপস বৈশ্য এ উদ্যোগকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে তিনি বিসিবির এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তার ভাষায়, এ উদ্যোগ সাবেক অধিনায়কদের বিশেষ সুবিধা দিয়ে অন্য সাবেক জাতীয় ক্রিকেটারদের অবমূল্যায়ন করছে।

পোস্টে তাপস বৈশ্য লিখেছেন, আগে থেকেই মাঠে খেলা দেখার ক্ষেত্রে অধিনায়কদের জন্য আলাদা এসি বক্স বরাদ্দ থাকলেও অন্যান্য সাবেক জাতীয় সতীর্থদের বসতে হয় সাধারণ গ্যালারিতে। এখন ‘ক্যাপ্টেনস কার্ড’ চালুর মাধ্যমে সে বৈষম্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি প্রশ্ন তোলেন, অধিনায়ক হলেই কি কেউ আলাদা মর্যাদা পাবে? খেলা তো ১১ বা ১৪ জন মিলে হয়। ক্যারিয়ার শেষে সবাইই তো জাতীয় দলের সাবেক খেলোয়াড়।

উদাহরণ হিসেবে তিনি সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক-এর কথা তুলে ধরেন। তাপসের মতে, রফিকের মতো জনপ্রিয় খেলোয়াড় সাধারণ গ্যালারিতে বসবেন, আর তুলনামূলক কম পরিচিত কেউ অধিনায়ক হলেই এসি বক্সে জায়গা পাবেন—এটা গ্রহণযোগ্য নয়।

এমন বৈষম্যের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, 'কারও যদি আত্মসম্মান থাকে, তাহলে এ বৈষম্যের প্রতিবাদ করবে……। যারা কার্ড পেয়েছে, তারা করবে না, কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরী হয়েছে……। অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার আর অন্য সতীর্থদের! এ বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি……। এ যুগে এটা চরম বৈষম্য…। আমি চাই, আর যেন কখনোই কোনও সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়… সব দেখা হয়ে গেছে…।'

সবশেষে বিসিবির নীতিনির্ধারণ নিয়ে হতাশা প্রকাশ করে তাপস বৈশ্য বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে সাবেক ক্রিকেটারদের প্রতি সম্মান ও সমতার প্রশ্ন আরও বড় হয়ে উঠবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা