Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১৭, ১১ জুলাই ২০২৬

বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

বিশ্বকাপ

বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
ছবি: সংগৃহীত

দুর্দান্ত লড়াইয়ের পর বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে লা রোহারা।

ম্যাচের ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় স্পেন। তবে ৪১তম মিনিটে চার্লস ডি কেটেলারের গোলে সমতায় ফেরে বেলজিয়াম। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা মিলছিল না। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই ৮৮তম মিনিটে মিকেল মেরিনো গোল করে স্পেনকে আবারও এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই গোলই হয়ে ওঠে জয়ের ব্যবধান।

পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পেনই ছিল এগিয়ে। তরুণ তারকা লামিন ইয়ামাল, ফাবিয়ান রুইজ ও রদ্রির নিয়ন্ত্রিত ফুটবলের সামনে বেলজিয়াম শেষ পর্যন্ত টিকতে পারেনি। যদিও কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকু ও রোমেলু লুকাকুর নেতৃত্বে বেলজিয়াম শেষ মুহূর্ত পর্যন্ত সমতায় ফেরার চেষ্টা চালায়।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা