Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ২ জুলাই ২০২৫

ঋতুপর্ণাদের জোড়া গোলে ইতিহাস, এশিয়া কাপে বাংলাদেশ

ঋতুপর্ণাদের জোড়া গোলে ইতিহাস, এশিয়া কাপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নারী এশিয়ান কাপে ইতিহাস গড়লো বাংলাদেশ। আজ মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নিলো বাংলাদেশ নারী ফুটবল দল।

এদিন গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও পেল লাল-সবুজের মেয়েরা।

এ জয়ে দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। মিয়ানমারের পয়েন্ট ৩, আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের পয়েন্ট সমান ১ করে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও কোনো প্রভাব পড়বে না, আগেই নিশ্চিত হয়েছে তাদের এশিয়া কাপ খেলা।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ ফুটবল। সেখানে বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে যাচ্ছে।

আজকের ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে জয় নিশ্চিত করে মেয়েরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো বাংলাদেশ। প্রথমার্ধেই এগিয়ে যায় দল। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা। শেষ দিকে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি স্বাগতিক মিয়ানমার।

বাহরাইন-তুর্কমেনিস্তানের ম্যাচটিও ছিলো নাটকীয়। শেষ দিকে তুর্কমেনিস্তান ২-১ গোলে এগিয়ে গেলে বাংলাদেশের জন্য চাপ তৈরি হয়। তবে শেষ মুহূর্তে বাহরাইন গোল করলে ম্যাচ ড্র হয়, এতে গ্রুপের চিত্র পুরোপুরি বাংলাদেশের পক্ষে যায়।

৫ জুলাই বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে এখন শুধুই আনুষ্ঠানিকতা। ঐ ম্যাচের ফলাফল যাই হোক, ইতিহাস গড়া এশিয়া কাপের টিকিট ইতোমধ্যে নিশ্চিত করেছে ঋতুপর্ণারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ