Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০২:৪২, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ০২:৪৩, ৩০ জুলাই ২০২৫

নারী এশিয়া কাপের ’বি’ গ্রুপে বাংলাদেশ

নারী এশিয়া কাপের ’বি’ গ্রুপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো নারী এশিয়া কাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দল পড়েছে 'বি' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই চ্যাম্পিয়ন্স চীন এবং উত্তর কোরিয়ার সাথে উজবেকিস্তান ।

অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবারের মতো নারী এশিয়া কাপে অংশ নিবে বাংলাদেশ। আসন্ন এ টুর্নামেন্ট কে সামনে রেখে মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। যেখানে বাংলাদেশ নিজেদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নয়বারের চ্যাম্পিয়ন হওয়া চীনকে। সাথে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার আর নারী এশিয়াকাপে পাঁচবার অংশ নেয়া উজবেকিস্তান। 

২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। ৩রা মার্চ বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাঠে নামার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ই মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাটলারের শিষ্যরা। এরপর নিজেদের শেষ ম্যাচে ঋতুপর্ণা-সাবিনারা মুখোমুখি হবে উজবেকিস্তানের বিপক্ষে। 

১২ দলের সে লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার। ১২ দলের টুর্নামেন্টে তিন গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা দুটি করে মোট ৬ দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ।

উল্লেখ্য নারী এশিয়াকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়াকাপের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী দল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ