Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ৮ আগস্ট ২০২৫

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। ইউরোপীয় ফুটবলের মর্যাদাসম্পন্ন এ ব্যক্তিগত পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় জায়গা করে নিয়েছেন পিএসজির হয়ে দুর্দান্ত খেলা উসমান দেম্বেলে।

দেম্বেলে মৌসুমজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ৩৫ গোলের বিপরীতে ১৬টি অ্যাসিস্ট করেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে একাই ৪ গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এই সাফল্যই তাকে ব্যালন ডি’অরের সবচেয়ে আলোচিত দাবিদারদের কাতারে নিয়ে এসেছে।

তালিকায় দেম্বেলের সঙ্গে পিএসজি থেকে আরও ৮ জন জায়গা পেয়েছেন—জিয়ানলুইজি দোনারুমা, দেজিরে দুয়ে, আশরাফ হাকিমি, খিচা কাভারেস্কাইয়া, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজ ও ভিতিনিয়া।

এছাড়া তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, মোহাম্মদ সালাহ, ভিনিসিয়ুস জুনিয়র, রবার্ট লেভানদোস্কি, রাফিনিয়া, পেদ্রি, লামিনে ইয়ামাল, ডেকলান রাইস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাওতারো মার্তিনেজসহ আরও বেশ কয়েকজন শীর্ষ তারকা।

এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে ফুটবলবিশ্বে আলোচনা চলছে—এবারের সেরা ফুটবলারের মুকুট কার মাথায় উঠবে?

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকা ৩০ ফুটবলার:

  • উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)

  • জিয়ানলুইজি দোনারুমা (পিএসজি, ইতালি)

  • জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)

  • দেজিরে দুয়ে (পিএসজি, ফ্রান্স)

  • ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান, নেদারল্যান্ডস)

  • সেরহু গিরাসি (বরুসিয়া ডর্টমুন্ড, গিনি)

  • আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)

  • ভিক্টর ইয়োকেরেস (আর্সেনাল, সুইডেন)

  • আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো)

  • হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড)

  • খিচা কাভারেস্কাইয়া (পিএসজি, জর্জিয়া)

  • রবার্ট লেভানদোস্কি (বার্সেলোনা, পোল্যান্ড)

  • আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল, আর্জেন্টিনা)

  • লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান, আর্জেন্টিনা)

  • স্কট ম্যাকটমিনে (নাপোলি, স্কটল্যান্ড)

  • কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)

  • নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)

  • জোয়াও নেভেস (পিএসজি, পর্তুগাল)

  • পেদ্রি (বার্সেলোনা, স্পেন)

  • কোল পালমার (চেলসি, ইংল্যান্ড)

  • মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ, ফ্রান্স)

  • রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল)

  • ডেকলান রাইস (আর্সেনাল, ইংল্যান্ড)

  • ফাবিয়ান রুইজ (পিএসজি, স্পেন)

  • ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)

  • ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

  • মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিসর)

  • ফ্লোরিয়ান ভির্টজ (লিভারপুল, জার্মানি)

  • ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)

  • লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম
ব্যালন ডি’অরের তালিকায় মেসি, নেই রোনালদো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন ড. খলিল
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক, দাবি ইরানের
রূপপুর প্রকল্পে আগুন, ৪০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট
আ.লীগ প্রশ্নে সরকারি-বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী জঙ্গিদের পরিচয় শনাক্ত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা
বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার ভোজের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
পাসুরির বিশ্বজয়, ইউটিউবে বিলিয়ন ভিউ