Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ২২ সেপ্টেম্বর ২০২৫

আজ রাতে ব্যালন ডি’অর: যেখানে দেখা যাবে মর্যাদাপূর্ণ আসর

আজ রাতে ব্যালন ডি’অর: যেখানে দেখা যাবে মর্যাদাপূর্ণ আসর
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছরের আয়োজন বসছে ফ্রান্সের ঐতিহাসিক থিয়েটার দ্যু শাতলে।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, ফ্রান্স ফুটবল ও ল’কিপের মালিক প্রতিষ্ঠান গ্রুপ আমরি যৌথভাবে আয়োজন করছে এবারের আসর।

শুধু সেরা পুরুষ ফুটবলার নয়, আরও কয়েকটি বিভাগে দেওয়া হবে সম্মাননা। এর মধ্যে রয়েছে—

  • সেরা নারী খেলোয়াড়

  • সেরা গোলরক্ষক

  • সেরা তরুণ খেলোয়াড়

  • মৌসুমের সর্বোচ্চ গোলদাতা

  • সেরা কোচ

  • বছরের সেরা ক্লাবের স্বীকৃতি

এছাড়া মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’।

দীর্ঘদিন পর এবারের তালিকায় নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রার্থীদের মধ্যে এবার আলোচনায় আছেন ফরাসি তারকা ওসমান দেম্বেলে ও বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল।
পিএসজির হয়ে ট্রেবল জয়ের পথে দেম্বেলে করেছেন ৩৫ গোল এবং ১৬ গোলে সহায়তা। অন্যদিকে বড় ম্যাচে আলো ছড়িয়েছেন ইয়ামাল।

ফুটবল বিশ্বজুড়ে তাই এখন অপেক্ষা— কে উঠাবেন সোনালি বল?

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম
ব্যালন ডি’অরের তালিকায় মেসি, নেই রোনালদো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন ড. খলিল
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক, দাবি ইরানের
রূপপুর প্রকল্পে আগুন, ৪০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট
আ.লীগ প্রশ্নে সরকারি-বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী জঙ্গিদের পরিচয় শনাক্ত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা
বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার ভোজের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
পাসুরির বিশ্বজয়, ইউটিউবে বিলিয়ন ভিউ