Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:০১, ২৩ নভেম্বর ২০২৫

মুস্তাফিজকে পুনরায় দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস

মুস্তাফিজকে পুনরায় দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার খেলতে যাচ্ছেন। দুবাই ক্যাপিটালস সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।

তিন মাস আগে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বিকল্প হিসেবে তাকে দলে নেওয়া হয়েছিল। তবে মাসখানেক আগে বাঁহাতি পেসার ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় ক্যাপিটালস এবং বদলি হিসেবে নেয় হায়দার আলী। এতে সংশয় তৈরি হয়, মুস্তাফিজ কি আরব আমিরাতের লিগে খেলতে পারবেন কি না।

তবে আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে ক্যাপিটালস পুনরায় মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জিএম রিতেশের জায়গায় চতুর্থ আসরে দলে ফিরেছেন। এর আগে আইএল টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদও দল পেয়েছেন। সাকিব মুম্বাই এমিরেটসের হয়ে খেলবেন, আর তাসকিন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা