আন্দোলন চললে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন মালিকরা। সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিক অসন্তোষের পরিস্থিতির উন্নতি না হওয়ায় এমন অবস্থানের কথা জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।