ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
রোববার (১ নভেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কাঠামো পূর্ণাঙ্গ করার অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়েছে।
সবার দেশ/কেএম




























