Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৪, ১৫ জুন ২০২৬

ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার
ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে মনার (৪০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন । এর আগে, রোববার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। পরিবারের ভাষ্যমতে, একই দিন দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মনা উপজেলার পরকোট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দশঘরিয়া গ্রামের আফছার উদ্দিন তপাদার বাড়ির মৃত আব্দুর মতিনের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রোববার দুপুরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলো ভিকটিম। ওই সময় মনা তাকে গাছ থেকে ডাব পেড়ে দেয়ার কথা বলে ডেকে নেয়। একপর্যায়ে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ও গলা টিপে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা
৪৮/০ থেকে পাকিস্তানের ধস, বাংলাদেশি মেয়েদের অবিস্মরণীয় জয়
হারলেও বিদায় নয়! ব্রাজিলের সামনে যত নকআউট সমীকরণ
লেবাননে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী