Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ১৫ জুন ২০২৬

আপডেট: ০০:০২, ১৫ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল
ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং জনস্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৪ জুন) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে জারি করা এক আদেশে ইসলামী ব্যাংকের বিদ্যমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকটির পরিচালনা কার্যক্রমে সুশাসন, জবাবদিহিতা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অন্তর্বর্তীকালীন এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম স্বাভাবিক রাখা হবে। পাশাপাশি ব্যাংকটির সার্বিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও এগিয়ে নেয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির প্রতি গ্রাহক ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার, আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং করপোরেট সুশাসন জোরদারের লক্ষ্যে খুব শিগগিরই নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। এ জন্য স্বতন্ত্র ও পেশাদার ব্যক্তিদের নিয়ে একটি নতুন বোর্ড গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, ইসলামী ব্যাংকের পরিচালনা কাঠামোয় এ পরিবর্তন প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আমানতকারী ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতেও এ পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশের ব্যাংকিং খাতে সাম্প্রতিক সময়ে সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করার যে উদ্যোগ নেয়া হয়েছে, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের এ সিদ্ধান্তকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের