Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৬, ১৬ জুন ২০২৬

আপডেট: ০০:২৮, ১৬ জুন ২০২৬

তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবার খুলবে হরমুজ: ট্রাম্প

তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবার খুলবে হরমুজ: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আংশিকভাবে খুলে দেয়া হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে এটি পুরোপুরি উন্মুক্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) ফ্রান্সের এভিয়ান-লেস-বেইন্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ উপস্থিতিতে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার নথি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং এর আনুষ্ঠানিক প্রকাশ শিগগিরই করা হবে। 

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি ইতোমধ্যে আংশিকভাবে জাহাজ চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে এবং আগামী শুক্রবারের মধ্যে এটি সম্পূর্ণভাবে উন্মুক্ত হবে। তিনি বলেন, চুক্তিটি সম্পন্ন হয়েছে। প্রণালিটিও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, চুক্তিটি রোববার ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষরিত হয়েছে। তবে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে চুক্তির পূর্ণাঙ্গ পাঠও প্রকাশ করা হতে পারে। 

যদিও ট্রাম্প চুক্তির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এটি মূলত একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং), যার আওতায় হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, উত্তেজনা কমানো এবং ভবিষ্যৎ আলোচনার পথ তৈরি করার বিষয় রয়েছে। নিষেধাজ্ঞা শিথিলসহ আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু পরবর্তী আলোচনার ওপর নির্ভর করবে। 

এদিকে ইরানের পক্ষ থেকেও সমঝোতা স্মারকের পাঠ চূড়ান্ত হওয়ার কথা জানানো হয়েছে। তবে চুক্তির বাস্তবায়ন, শর্তাবলি এবং হরমুজ প্রণালির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর বিষয়ে তেহরান এখনx বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। 

বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল পরিবহনের একটি বড় অংশ সম্পন্ন হয়। তাই প্রণালিটি পুনরায় পুরোপুরি খুলে দেয়ার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং তেলের দামেও নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। 

সূত্র: আল জাজিরা, রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ