Sobar Desh | সবার দেশ মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:০২, ১৩ জুন ২০২৬

আপডেট: ০১:০৪, ১৩ জুন ২০২৬

বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মনু নদীসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাত দিয়ে জানা যায়, বিকেলে মুজিবুর রহমান মনু নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে তিনি ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীকে অবহিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, সীমান্তে গুলির ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।

সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ, নিহতের মরদেহ হস্তান্তর এবং বিএসএফের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো নিয়ে বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান কিংবা ভুলবশত সীমান্ত অতিক্রমকে কেন্দ্র করে অতীতেও একাধিকবার গুলির ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়ে আসছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প