Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৭, ২২ নভেম্বর ২০২৬

শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা

শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
প্রতীকি ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারমার্কেটে বড় ধরনের উত্থান হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। একই সঙ্গে বাজারে লেনদেনেও বড় উল্লম্ফন দেখা গেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার, যা প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, দেশের অপর শেয়ারমার্কেট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বাজারটির প্রধান মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস ধরে দেশের দুই শেয়ারমার্কেটেই সূচকের উত্থান অব্যাহত রয়েছে। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে।

রোববার (২২ নভেম্বর) ডিএসইতে লেনদেন শুরুর পর থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। ফলে দিনের শুরুতেই মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়। লেনদেনের পুরো সময়জুড়ে এ ধারা অব্যাহত ছিলেঅ। দিনের শেষ ভাগে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার গতি আরও বেড়ে যায়।

দিন শেষে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২১২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

বাজারের বিভিন্ন শ্রেণির প্রতিষ্ঠানের শেয়ারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ভালো মানের বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৮টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে দুটির।

এ ছাড়া ‘জেড’ গ্রুপের ৪৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। মিউচুয়াল ফান্ডের মধ্যে পাঁচটির দাম বেড়েছে, ১১টির কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। দিন শেষে সূচকটি দাঁড়িয়েছে ২ হাজার ১০০ পয়েন্টে।

সূচকের পাশাপাশি লেনদেনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রোববার ডিএসইতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ লেনদেনের পরিমাণ ছিলেঅ ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।

এর আগে গত ২ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিলো। এরপর প্রায় সাড়ে তিন মাসের মধ্যে রোববারই সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে।

এদিন লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেন হয়েছে ৪৮ কোটি ১১ লাখ টাকার। ৩৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও রোববার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে। কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২০ কোটি ৫৭ লাখ টাকায়। আগের কার্যদিবসে সিএসইতে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিলো।

সব মিলিয়ে টানা পাঁচ কার্যদিবসের উত্থানে দেশের শেয়ারমার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও লেনদেনের পরিমাণ বেড়েছে। বিশেষ করে ডিএসইতে এক দিনে প্রায় ৪৭৪ কোটি টাকা লেনদেন বৃদ্ধি এবং প্রধান সূচকের ৫৯ পয়েন্ট উত্থান বাজারে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের