Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:০৯, ২৪ অক্টোবর ২০২৬

জড়িতদের দ্রুত গ্রেফতার ও শিল্পীর নিরাপত্তা নিশ্চিতের দাবি

আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা

আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
ফাইল ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সিজেএফডির সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম এক যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, একজন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক বিসিবি পরিচালকের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা জননিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সিজেএফডির নেতারা ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বিবৃতিতে আসিফ আকবরের প্রতি সংহতি প্রকাশ করে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করা হয়।

উল্লেখ্য, আসিফ আকবর বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী। সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তার পরিচিতি রয়েছে। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
সচিবালয় স্থানান্তরে ৩৫০০ কোটি টাকা ব্যয়, প্রশ্ন যৌক্তিকতা নিয়ে
নোট অব ডিসেন্ট বদলাতে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা আমলের বিতর্কিত আমলার চুক্তি বাড়ানোর তোড়জোড়
মেঘনায় ভাসমান রেস্টুরেন্টে এসএসসি ’৯৭ ব্যাচের স্মৃতির মেলা
ভালোবাসার আলিঙ্গনেই ভাঙলো স্ত্রীর ৫ পাঁজর!
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
কানাডায় ভিসা জালিয়াতি, অভিযুক্ত ৫ বাংলাদেশি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক