Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় কুমিল্লা সাংবাদিক ফোরাম

ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় কুমিল্লা সাংবাদিক ফোরাম
ছবি: সবার দেশ

ঢাকায় অবস্থানরত কুমিল্লার সাংবাদিকদের সংগঠন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র একটি প্রতিনিধি দল বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফোরামের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে ড. মোশাররফ সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণমাধ্যম দেশের গণতান্ত্রিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে নিরপেক্ষ সাংবাদিকতা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে।

প্রতিনিধি দলের সদস্যরা কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র চলমান কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করেন এবং সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সহযোগিতা কামনা করেন। ড. মোশাররফ তাদের কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতেও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ রক্ষার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে প্রতিনিধি দল ড. মোশাররফের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী