Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আবাসন উন্নয়ন, অবকাঠামো ও কুমিল্লার সম্ভাবনা নিয়ে সরব আলোচনা

গৃহায়নমন্ত্রীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সৌজন্য সাক্ষাৎ

গৃহায়নমন্ত্রীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সৌজন্য সাক্ষাৎ
ছবি: সবার দেশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নেতৃবৃন্দ। এ সময় দেশের চলমান আবাসন উন্নয়ন, গণপূর্ত খাতের অগ্রগতি এবং কুমিল্লা অঞ্চলের অবকাঠামোগত সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্ত খাতের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, টেকসই নগরায়ন, সাশ্রয়ী আবাসন এবং আধুনিক সরকারি অবকাঠামো নির্মাণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। বিশেষ করে বিভাগীয় ও জেলা শহরগুলোতে পরিকল্পিত উন্নয়নের ওপর জোর দেয়া হচ্ছে।

কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা, সরকারি ভবন নির্মাণ এবং আবাসন প্রকল্প সম্প্রসারণে বেশ কিছু পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, উন্নয়ন কার্যক্রমের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নেতৃবৃন্দ মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের বিষয়ে জানতে চান এবং কুমিল্লার দীর্ঘদিনের অবকাঠামোগত চাহিদার বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরেন। তারা বলেন, কুমিল্লার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সমন্বিত পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন জরুরি।

সাক্ষাৎটি ছিলো আন্তরিক ও ফলপ্রসূ—এমন মন্তব্য করেন উভয় পক্ষই। ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রমে তথ্যপ্রবাহ ও সমন্বয় বাড়ানোর আশ্বাসও দেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী