Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ২৩ এপ্রিল ২০২৫

অক্সফোর্ডের শিক্ষকদের লজ্জাজনক ইতিহাস

দাসের মাথার খুলিতে পানপাত্র!

দাসের মাথার খুলিতে পানপাত্র!
ছবি: সংগৃহীত

ব্রিটেনের ঔপনিবেশিক যুগের একটি অন্ধকার অধ্যায় উন্মোচিত হয়েছে অক্সফোর্ডের ওরচেস্টার কলেজের শিক্ষকদের ব্যবহৃত একটি পাত্রের মাধ্যমে, যা তৈরি হয়েছিল দাসের মাথার খুলি দিয়ে। 

এ পাত্রে কয়েক দশক ধরে ওয়াইন এবং পরে চকলেট খেতেন কলেজের শিক্ষকরা। সম্প্রতি পিট রিভারস জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ড্যান হিকসের আসন্ন বই ‘এভরি মনুমেন্ট উইল ফল’-এ এমন লজ্জাজনক তথ্য প্রকাশিত হয়েছে।

গবেষণায় দাসদের প্রতিনিয়তই অত্যাচার-নিপীড়নের নতুন নতুন তথ্য উঠে আসছে। এমনকি মারা যাওয়ার পর তাদের দেহাবশেষও মুক্তি পায়নি অত্যাচার থেকে। মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে পাত্র!

হিকসের গবেষণা অনুযায়ী, পাত্রটি একজন দাস নারীর মাথার খুলি থেকে তৈরি, যাকে সম্ভবত ক্যারিবীয় অঞ্চল থেকে আনা হয়েছিলো। খুলিটি পলিশ করে রূপার হাতল ও নকশা দিয়ে সুসজ্জিত করা হয়েছিলো। 

কার্বন ডেটিংয়ে জানা গেছে, খুলিটি প্রায় ২২৫ বছর পুরোনো। এ পাত্রটি ১৮৩৮ সালে রানী ভিক্টোরিয়ার অভিষেকের বছরে তৈরি হয় এবং ১৮৮৪ সালে নিলামে কেনেন হেনরি লেন ফক্স পিট রিভারস, যিনি পিট রিভারস মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন। পরে ১৯৪৬ সালে তার নাতি জর্জ পিট রিভারস, একজন ইউজেনিসিস্ট, এটি কলেজে উপহার দেন।

২০১৯ সাল পর্যন্ত পাত্রটি ব্যবহৃত হতো, যদিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে অস্বস্তির কারণে এর ব্যবহার বন্ধ হয়। হিকসের অনুসন্ধানে দেখা গেছে, পাত্রটি ক্যারিবীয় অঞ্চলে ভিক্টোরিয়ান যুগে রয়েল আর্মিতে কর্মরত একজন ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিলো। তবে খুলির মালিকের নাম বা পরিচয় লিপিবদ্ধ করা হয়নি, যা ঔপনিবেশিক শাসনের শিকারদের প্রতি অমানবিকতার প্রতিফলন।

ওরচেস্টার কলেজ জানিয়েছে, ২০১৫ সাল থেকে পাত্রটির ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়েছে এবং এটি এখন সংগ্রহশালায় সম্মানের সঙ্গে রাখা হয়েছে। লেবার পার্টির এমপি বেল রিবেরিও অ্যাডি এ ঘটনাকে ঔপনিবেশিক সহিংসতার প্রতীক হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন।

হিকসের বইয়ে আরও উল্লেখ আছে, ঔপনিবেশিক আমলে লুট হওয়া অন্যান্য মানব খুলির তথ্য, যেমন জুলু কমান্ডারের খুলি, যা ফিল্ড মার্শাল লর্ড গ্রেনফিল্ড সংগ্রহ করেছিলেন। এ ঘটনা ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসে বর্ণবাদ ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প