Sobar Desh | সবার দেশ শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত: ০০:৪৮, ১ মে ২০২৫

মুরাদনগরে সিলিন্ডারের গ্যাস চুরির অপরাধে জরিমানা 

মুরাদনগরে সিলিন্ডারের গ্যাস চুরির অপরাধে জরিমানা 
ছবি: সবার দেশ

মুরাদনগরে সিলিন্ডার থেকে গ্যাস চুরির অপরাধে মেহেদী হাসান নামে ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার  (৩০ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর উপজেলা, নির্বাহী অফিসার মো্ আবদুর রহমান  ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাঙ্গরা বাজার থানা, কর্তৃক মুরাদনগর উপজেলার বি চাপিতলায়   মোবাইল কোর্ট পরিচালনা  করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার হতে অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি করে খালি সিলিন্ডার পূর্ণ করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী  দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি চাপিতলা গ্রামে মেহেদী হাসান নামে ব্যক্তি বিভিন্ন কোম্পানির গ্যাসের বোতল হতে গ্যাস চুরি করে খালি গ্যাসের সিলিন্ডারে পূর্ণ করে বাজারজাত করে আসছেন।

জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য