Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

দেশে চালু হলো পোষা প্রাণীর জন্য অ্যাম্বুলেন্স সেবা

দেশে চালু হলো পোষা প্রাণীর জন্য অ্যাম্বুলেন্স সেবা
ছবি: সংগৃহীত

যারা বাসায় কুকুর-বিড়ালের মতো প্রাণী পোষেন, তাদের সারাক্ষণই দুশ্চিন্তায় থাকতে হয় প্রিয় প্রাণীটিকে নিয়ে। কখনো তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক যানবাহন খুঁজে পাওয়া তাদের জন্য প্রায়ই বিপত্তিকর হয়ে দাঁড়ায়।

এ বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সুস্থতা। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এ সেবা চালু করে তারা। যানবাহনের অভাবে কোনো পোষা প্রাণী যেন কষ্ট না পায়, এ সেবার মাধ্যমে তা নিশ্চিতের চেষ্টা করা হবে।

‘সুস্থতা’র চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, যে কোনও পোষা প্রাণীর মালিকের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর একটি হলো, যখন তাদের পোষা প্রাণী অসুস্থ হয়ে পড়ে। 

তিনি বলেন, আমার একটি পোষা কুকুর ছিলো। যেহেতু আমার নিজের গাড়ি ছিলো না, তাই কুকুরকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে গাড়ি ভাড়া করতে হতো। অনেক চালকই রাজি হতেন না ওকে নিতে। তারা বলতেন, গাড়িতে পোষা প্রাণী নেয়ার অনুমতি নেই তাদের। আমাকে অসংখ্যবার এ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি, মানুষের মতো পোষা প্রাণীরও একটি আলাদা অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন।

‘সুস্থতা’র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মেজবাউল আমিন বলেন, দেশব্যাপী থাকা এ অ্যাম্বুলেন্স সেবাটি আপনার পোষা প্রাণীটিকে কাছাকাছি বা শহরের বাইরে দূর-দূরান্তেও পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে পারবে। এ অ্যাম্বুলেন্সের সার্ভিস চার্জ সাধারণ অন্যান্য অ্যাম্বুলেন্সের মতোই।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য খুব সাধারণ- কোনও পোষা প্রাণী যেন যানবাহনের অভাবে কষ্ট না পায়। জরুরি হোক বা রুটিন চেক-আপ, আমরা সবসময় সহায়তার জন্য আছি। আপনি যে কোনও সময় www.susthotaa.com এ অ্যাম্বুলেন্স সেবা প্রি-বুক করতে পারেন। আর জরুরি সেবার জন্য 09601 222 777 নম্বরে কল করতে পারেন।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ আভাস
এপ্রিল–মে জ্বালানি চাহিদা মেটাতে প্রস্তুত দেশ: জ্বালানি প্রতিমন্ত্রী
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে
যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই
যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে নিম্নমুখী তেলের দাম
না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
সিরিয়া থেকে শেষ সামরিক ঘাঁটিও গুটালো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস