Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সুগার ড্যাডির সংখ্যায় এশিয়াতে প্রথম ভারত 

সুগার ড্যাডির সংখ্যায় এশিয়াতে প্রথম ভারত 
প্রতীকি ছবি

সুগার ড্যাডি এমন এক বয়স্ক পুরুষ, যিনি তার আর্থিক সামর্থ্য, দামি উপহার বা সম্পদের বিনিময়ে বয়সে অনেক ছোট নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। এ ধরনের সম্পর্কগুলো সাধারণত পারস্পরিক সুবিধার উপর ভিত্তি করে গড়ে ওঠে। 

অনেক সময় এ পুরুষদের স্ত্রী-সন্তান থাকে, কেউ ডিভোর্সি বা বিপত্নীক হতে পারেন, আবার কেউ কেউ অবিবাহিতও থাকতে পারেন। তবে, তাদের আর্থিক সামর্থ্য এবং জীবনের অভিজ্ঞতা সম্পর্কের উপর তাদের প্রভাব বিস্তারের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, ‘মমি ইস্যু’ বা ‘মমি ট্রেন্ড’ হলো ঠিক এর উল্টো চিত্র। এখানে কম বয়সী তরুণরা বয়সে অনেক বড় নারীদের প্রতি আকৃষ্ট হন। এ নারীরা হতে পারেন বিবাহিত, ডিভোর্সি, বিধবা বা অবিবাহিত। এ তরুণ প্রেমিকেরা তাদের ‘মমি’ প্রেমিকাদের মধ্যে আবেগের স্থিরতা, মায়ের স্নেহ, শাসন এবং মানসিক সমর্থন খোঁজেন। অনেকেই এটিকে ‘মমি ইস্যুজ’ বলে থাকেন। এ ধরনের সম্পর্কেও বয়স্ক নারীরাই প্রভাবশালী ভূমিকা পালন করেন এবং প্রায়ই এর পেছনে যৌন আকর্ষণের বিষয়টি জড়িত থাকে।

সম্প্রতি, এশিয়ার বিভিন্ন দেশে সুগার ড্যাডির সংখ্যা নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে স্ট্যাটিস্টা এশিয়া। এ সমীক্ষায় বয়স্ক পুরুষেরা পরিচয় গোপন রেখে নিজেদের সুগার ড্যাডি হিসেবে স্বীকার করেছেন এবং তথ্য সরবরাহ করেছেন।

স্ট্যাটিস্টার সমীক্ষা অনুযায়ী, এশিয়ার মধ্যে সুগার ড্যাডির সংখ্যায় প্রথম স্থানে রয়েছে ভারত। দেশটিতে অন্তত ৩ লাখ ৩৮ হাজার সুগার ড্যাডি রয়েছে, যা এ অঞ্চলে সর্বাধিক। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যেখানে ৬০ হাজার ২৫০ জন সুগার ড্যাডি তালিকাভুক্ত হয়েছে। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে মালয়েশিয়া ও জাপান, উভয় দেশে ৩২ হাজার ৫০০ জন করে সুগার ড্যাডি রয়েছেন।

সুগার ড্যাডি ও মমি ইস্যুজের এ সামাজিক প্রবণতা এখন এশিয়ার বিভিন্ন দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। (সূত্র: দ্য সান ও লাইফস্টাইল এশিয়া হংকং)

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!