Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৫, ১ মে ২০২৫

ইবিতে সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় ছাত্রদলের নিন্দা

ইবিতে সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় ছাত্রদলের নিন্দা
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলের সিটে থাকাকে কেন্দ্র করে দ্য ডেইলি ক্যাম্পাসের ইবি প্রতিনিধি ওয়াসিফ আল আবরাররের ওপর হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। 

মঙ্গলবার শাখা ছাত্রদলের দফতর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলে বিশ্ববিদ্যালয়ের দ্য ডেইলি ক্যাম্পাসের ইবি প্রতিনিধি ওয়াসিফ আল আবরাররের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এক বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তি দাবি করেন। 

কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃদ্বয় বলেন, বাকস্বাধীনতা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। ছাত্রশিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা হামলা, আক্রমণ ও ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। ছাত্রজনতাকে এ অপতৎপরতা রুখে দিতে হবে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ