Sobar Desh | সবার দেশ বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:৩৪, ২৮ এপ্রিল ২০২৫

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া
ছবি: সংগৃহীত

দেশের ১৩তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া। বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগে রোববার (২৭ এপ্রিল) একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।  

জারি করা গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন-২ শাখার ১০ এপ্রিলের নির্দেশনার আলোকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০-এর বিধি-৫-এর উপবিধি (২) অনুযায়ী বগুড়া পৌরসভার অন্তর্ভুক্ত নির্দিষ্ট মৌজাগুলো নিয়ে সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।  

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে কারও কোনো মতামত বা আপত্তি থাকলে তা ৩০ দিনের মধ্যে লিখিত আকারে জেলা প্রশাসকের নিকট দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।  

জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, আপত্তি নিষ্পত্তির জন্য ১৫ দিনের সময় থাকবে। এরপর প্রতিবেদন তৈরি করে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হবে।

বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা ১৯৮১ সালে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। ২০০০ সালে পৌরসভার আয়তন ছিল ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার, যা ২০০৪ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে। বর্তমানে পৌরসভায় রয়েছে ২১টি ওয়ার্ড এবং জনসংখ্যা প্রায় ১০ লাখ।  

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বগুড়াবাসী উন্নয়নের স্বার্থে তাদের পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন। সে দাবির প্রেক্ষিতেই চলতি বছরের ফেব্রুয়ারিতে জেলা প্রশাসক সম্মেলনে এ সংক্রান্ত প্রস্তাব দেন হোসনা আফরোজা। পরে সরকারের নীতিনির্ধারক পর্যায়ের সম্মতির ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া শুরু হয়।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান