Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ২৬ এপ্রিল ২০২৫

স্বজনদের দাবি গায়ে আঘাতের চিহ্ন

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফারজান হোসেন সজীব (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

কারা কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে স্বজনরা দাবি করেছেন, সজীবের মৃত্যু স্বাভাবিক নয় এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মৃত সজীব চট্টগ্রাম নগরীর বকশিরহাট এলাকার রামজয় মহাজন লেইনের বাসিন্দা মো. রফিকের ছেলে। গত ২৭ মার্চ ডাকাতির প্রস্তুতির একটি মামলায় নগরীর কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, শুক্রবার সকালে সজীব বুকে ব্যথা অনুভব করার কথা জানান। এরপর তাকে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, সজীব কারাগারের যমুনা ভবনের সাত নম্বর ওয়ার্ডে ছিলেন। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

যদিও স্বজনরা সজীবের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, সজীবের শরীরে আঘাতের চিহ্ন ছিলো, যা তার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় কারাগারের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং কয়েদিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বজনদের অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার